সুনামগঞ্জে রেস্টুরেন্ট মালিকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা পয়েন্ট থেকে জনতা রেস্টুরেন্টের মালিক মো. মোজাহিদ সরদারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের জনতা রেস্টুরেন্টের তৃতীয় তলায় তার ভাড়া কক্ষ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আশপাশের রুমের লোকজন তার কক্ষে গিয়ে ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে দিরাই থানার এসআই মো. শাহ আলম এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে ফ্লোরে লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed