স্বাভাবিক হচ্ছে শিববাড়ি, ১৪৪ ধারা প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে স্বাভাবিক হচ্ছে শিববাড়ীর পরিস্থিতি। প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে যানবাহন চলাচল। আতিয়া মহলসহ ৩টি বাসা ছাড়া আশপাশের লোকজনদের নিজ নিজ গৃহে ফিরে যেতে বলেছে পুলিশ। এর আগে গত বুধবার থেকে চালু হয়েছে গ্যাস সংযোগ। সব মিলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি স্বস্তি ফিরে এসেছে জনমনে। শিববাড়ী বাজারে দোকানপাট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে আতিয়া মহল এখনও রয়েছে পুলিশের নিয়ন্ত্রনে।
বৃহস্পতিবার দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে আতিয়া মহলসহ আশপাশ এলাকা পর্যবেক্ষণ করে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুলিশ তাদের কাজ সারতে পারেনি। আজ শুক্রবার থেকে আতিয়া মহলে কাজ শুরু করবে পুলিশ। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দু’টি লাশ আতিয়া মহলেই পড়ে রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয় প্রশাসন। এরপর থেকেই স্বাভাবিক হতে শুরু করে শিববাড়ী এলাকার পরিবেশ। হুমায়ুন রশীদ চত্বর থেকে যানবাহন চলাচল শুরু হয়। স্থানীয় লোকজন বাসা বাড়িতে ফিরতে শুরু করেছেন। আজ শুক্রবার থেকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খোলার সম্ভাবনা রয়েছে। জনগণের স্বাভাবিক চলাচলে কোন বাধা নেই বলে জানিয়েছে পুলিশ। তবে আতিয়া মহল ও আশপাশ এলাকায় জনসাধারণ এখনও প্রবেশ করতে পারবে না। আজকের পর ভবনটি মালিকের কাছে হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, আতিয়া মহলে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে রেকি করে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমরা কাজ শুরু করতে পারিনি। আজ থেকে আমাদের কাজ শুরু হবে। তিনি জানান, ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আতিয়া মহলসহ আশপাশের তিনটি ভবন ছাড়া অন্যান্য বাসার লোকদের নিজ নিজ গৃহে ফিরে আসার কথা বলা হয়েছে। দু’এক দিনের মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানান তিনি।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed