শিববাড়িতে জঙ্গি হামলায় নিহতের স্মরণে আলোক প্রজ্জ্বলন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যুব মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্রের সভাপতিত্বে ও জেলা সভাপতি শামীম মজুমদারের পরিচালনায় দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি হামলায় নিহতের স্মরণে আলোক প্রজ্জ্বলন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিলেট জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেন, জঙ্গীবাদের শিকড় যত গভীরে যাক না কেন, যেভাবে আমরা ব্রিটিশ তাড়িয়েছি, পাকিস্তানী হানাদারদের তাড়িয়েছি ঠিক সেইভাবে বাংলার জনগণকে সাথে নিয়ে এর মূল উৎপাটন করবই এটা মাত্র সময়ের ব্যাপার। এ জঙ্গী হামলায় যে ৬জন লোক মারা গেছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের যে ২জন জওয়ান মারা গেছে তাদের রাষ্ট্রীয় সম্মান জানানো সহ ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
এসময় আরো বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, নারী মুক্তি সংসদ সিলেট জেলা সভাপতি ইন্দ্রানী সেন শম্পা, সাধারণ সম্পাদক সায়েদা আক্তার, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, বাংলাদেশ যুবমৈত্রী সিলেট মহানগরের সভাপতি মো. ইউসুফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুলাহ খোকন, সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক এএসএম মাসুম খান, নারী উদ্যোক্তা কেন্দ্রীয় সদস্য শাহানা আক্তার নয়ন, জেলা নেত্রী রুনা বেগম, ছাত্রমৈত্রী সিলেট জেলার সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী প্রমুখ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed