বিশ্বনাথে অস্ত্রসহ ২ ডাকাত আটক
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃতরা হলো- উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে আনোয়ার হোসেন সুমন (৩৫) ও একই গ্রামের মৃত বেলাল আহমদের ছেলে ছাব্বির আহমদ বাচ্ছু (৩০)।
জানা গেছে, গত শুক্রবার দিবাগত গভীর রাতে ছাব্বির আহমদ বাচ্ছু প্রথমে খাজাঞ্চী ইউনিয়নের তেঘরী গ্রামের আহমদ আলীর গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে গ্রামের পাশর্ছেবর্তি একটি জঙ্গলে রাখে। এরপর রাত দেড়টায় ছাব্বিরসহ ৪/৫ জন ডাকাত তেঘরী গ্রামের আব্দুল খালিকের বসত ঘরে হানা দেওয়ার চেষ্ঠা করলে আব্দুল খালিকের পুত্র রুবেল আহমদ বিষয়টি বুঝতে পেরে ঘর থেকে বের হলে ডাকাতরা তার উপর হামলার চেষ্ঠা করে। এসময় রুবেল চিৎকার করতে থাকলে এবং ডাকাত বাচ্ছুর সাথে ধস্তাধস্তি শুরু হলে তার সাথে থাকা অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। একপর্যায়ে বাচ্ছু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে দেশীয় অস্ত্রসহ আটক করেন জনতা এবং তার স্বীকারোক্তিতে শনিবার সকালে ডাকাত আনোয়ার হোসেন সুমনকে তার বাড়িতে আটকে রাখেন গ্রামবাসী। এরপর আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করেন জনতা। ডাকাত আনোয়ার হোসেন সুমন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ছাব্বির আহমদ বাচ্ছুর বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed