সিলেট শহীদ মিনারে কড়া নিরাপত্তায় শ্রদ্ধা নিবেদন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট নগরীতে কড়া নিরাপত্তায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা।
প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটে) শ্রদ্ধা নিবেদন করার কথা থাকলেও সরকারি নির্দেশে আজ ভোরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রোববার ভোরে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড।
পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
তবে ভোরে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে শহীদ মিনারমুখী মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে শনিবার (২৫মার্চ) রাতে আত্মঘাতি হামলার ঘটনায় মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed