Main Menu

সিলেটে নিহত দুই পুলিশ কর্মকর্তার জানাযা অনুস্টিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানস্থলের বাইরে দু’দফা বোমা বিস্ফোরণে নিহত ২ পুলিশ কর্মকর্তার নামাজের জানাজা দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে।
নিহতরা হলেন, জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও কোর্ট পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কয়সার।
সিলেট পুলিশ লাইন মাঠে প্রথম জানাজা শেষে মনিরুলের মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হবে এবং আবু কায়সারের মরদেহ সুনামগঞ্জের ছাতক ছৈলা আফজালাবাদে পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আখতার হোসেন।

Share





Related News

Comments are Closed