আতিয়া মহল থেকে এক ষাটোর্ধ্ব বৃদ্ধাকে উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলের চার তলা ভবন থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা।
রবিবার বেলা ১১টার দিকে আতিয়া মহলের পাঁচ তলা ভবনের লাগোয়া চার তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ষাটোর্ধ জোসনা রাণী রায়কে উদ্ধার করা হয়।
তিনি অসুস্থ থাকায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চতুর্থ তলার ৩নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।
জোসনা রাণী জানিয়েছেন, শুক্রবার থেকে চা ছাড়া আর কিছুই খাননি তিনি।
ওসমানী হাসপাতালে জোসনা রাণীকে চিকিৎসা প্রদানকারী ডাক্তার জানান, জোসনা রাণী আশঙ্কামুক্ত। তবে না খাওয়ার কারণে তিনি অসুস্থ। তাকে কয়েকটা পরীক্ষা করানো হচ্ছে।
জোসনা রাণী তার ছেলে ও ছেলের বউয়ের সাথে ওই ফ্ল্যাটে থাকতেন। ছেলে ও ছেলের বউ বেড়াতে যাওয়ায় ফ্ল্যাটে তিনি একা ছিলেন।
প্রসঙ্গত, আতিয়া মহলে চার ও পাঁচ তলা দুটি ভবন রয়েছে। পাঁচ তলা ভবনটির নীচতলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা আস্তানা গেড়েছে। সেখানে প্যারা-কমান্ডোরা অভিযান চালিয়ে যাচ্ছেন। রোববার সকাল থেকে অন্তত তিন দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed