কৈতরের আয়োজনে জুলেহা-আলেয়া দুই বোনের গ্রন্থ প্রকাশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কৈতর প্রকাশন সিলেট-এর ব্যতিক্রম আয়োজন ‘দুই বোনের গ্রন্থ প্রকাশনা উৎসব’ শিরোনামে কবি জুলেহা বেগম’র কাব্যগ্রন্থ ‘কাঁচঘর’ এবং ঔপন্যাসিক আলেয়া রহমান’র উপন্যাস ‘জোছনার পদ্ম’-এর প্রকাশনা উৎসব গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দশম কেমুসাস বইমেলা মঞ্চে বিশিষ্ট লেখক ও সংগঠক সেলিম আউয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সিলেটের উপদেষ্টা কবি লাভলী চৌধুরী, বিশিষ্ট কবি লে. কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি মুহম্মদ বশিরুদ্দিন, প্রবাসী কবি ও গবেষক তাবেদার রসুল বকুল বক্তব্য রাখেন।
গল্পকার তাসলিমা খানম বীথির পরিচালনায় ও সাহিত্যকর্মী ক্বারী আব্দুল বাছিতের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন নিউজ পোর্টাল সিলেট এক্সপ্রেস‘র সম্পাদক আব্দুল বাতিন ফয়সল। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ নগর গবেষক ফজলুল হোসেন মীনা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, কলামিষ্ট বেলাল আহমদ চৌধুরী, মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক রুহুল ফারুক, ইকবাল হোসেন, বিশিষ্ট রম্যলেখক হারান কান্তি সেন, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক এডভোকেট কবি আবদুল মুকিত অপি, হাকালুকি প্রকাশন‘র স্বত্বাধিকারী লুৎফুর রহমান, কবি ইসমত হানিফা চৌধুরী, কবি নাঈমা চৌধুরী, বাংলাদেশ কবি সভা সিলেট শাখার সভাপতি কবি সিদ্দিক আহমদ, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, কবি মাসুদা সিদ্দিকা রুহী, সাহিত্যের ছোট কাগজ পিঁপড়া সম্পাদক গল্পকার মিনহাজ ফয়সল, কবি সৈয়দ মুক্তদা হামিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, সমাজ ও মানবিক জীবন প্রবাহের বাস্তব চিত্র ফুটে উঠেছে কাঁচঘর কাব্যগ্রন্থ এবং জোছনার পদ্ম উপন্যাসে। দুটি বইতেই মানবিক আবেগ, প্রেম ও ভালোবাসার প্রকাশ ঘটেছে আপন মহিমায়। মানুষ জীবন ও জগতের সাথে পরিচয় লাভ করতে পারে এমন সাহিত্য রচনায় আমাদেরকে একনিষ্ট হতে হবে।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed