৮ টাকা খরচে বাইক চলবে ৬০ কিলোমিটার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ১২তম ঢাকা মোটর গাড়ি, বাইক, অটোপার্টস অ্যান্ড কমার্শিয়াল অটোমোটিভ প্রদর্শনী। এই প্রদর্শনীতি ছয়টি ইলেকট্রিক বাইক ক্রেতাদের সামনে হাজির করেছে আকিজ মোটরস।
সাশ্রয়ী মূল্যের এই বাইকগুলো ক্রেতাদের নজর কেড়েছে। এগুলো যেমন দেখতে আকর্ষণীয় এবং পরিবেশ বান্ধব। এর পরিবহন খরচও কম।
আকিজ মোটরসের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, ‘শব্দ ও জ্বালানি বিহীন এসব বাইকে শক্তিশালী ও উন্নতমানের জেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ই-বাইক এক চার্জে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পথ চলতে পারবে। ৮ টাকা খরচে বাইক চলবে সারাদিন।
ফয়জুর রহমান জানান, ঈগল, দূর্দান্ত, দূর্বার, দূর্জয়, পঙ্খীরাজ এবং সমাট্র এই ছয়টি মডেলে বাইকগুলো পাওয়া যাবে। এর মধ্যে ঈগল মডেলের বাইকটি এন্ট্রি লেভেলের। এটি সাইকেলের মত প্যাডেল ঘুরিয়েও চালানো যাবে। পাশাপাশি ব্যাটারির সাহায্যেও চালানো যাবে। এই বাইকটির মূল্য ৪৮ হাজার টাকা।
এছাড়াও আকিজ মোটরসের একটি ফ্লাগশিপ বাইক রয়েছে। এর মডেল দুর্বার। এতে ৬০ কিলোমিটার টপস্পিড পাওয়া যাবে। একচার্জে বাইকটি ৬০-৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। বাইকটির মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।
অন্যদিকে দূর্জয় এবং পঙ্খীরাজ স্কুটি ঘরানার ই-বাইক। দূর্জয়ের মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। পঙ্খীরাজের মূল্য ৬৩ হাজার ৫০০ টাকা।
মেলা ছাড়াও এই বাইক পাওয়া যাবে আকিজ মোটরসের বিক্রয় কেন্দ্রে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed