বিশ্বযক্ষা দিবসে সিলেটে র্যালী ও আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যক্ষা বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। উপযুক্ত চিকিৎসা এবং সচেতনতা অবলম্বন করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। একটি সুন্দর সোনালী যক্ষামুক্ত সমাজ বিনিমার্ণে সকলের সম্মিলিত প্রচেষ্টা সময়ের অপরিহার্য দাবি।
জেলা স্বাস্থ্য বিভাগ ও সহযোগী সংস্থাসমূহ, সিলেট-এর উদ্যোগে শুক্রবার বিশ্বযক্ষা দিবস উপলক্ষে আয়োজিত র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
আলোচনা সভাটি সিলেটের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন সিলেটের মেডিকেল অফিসার ডা. আহমেদ সিরাজুম মুনির রাহীলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরে আলম শামীম, ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামের কনসালটেন্ট ডা. শাহীদ আনোয়ার, চ্যালেঞ্জ টিবি-এর বিভাগীয় সমন্বয়ক সত্যজিত রাহা, সীমান্তিকের প্রজেক্ট ম্যানেজার মু. এমদাদ হোসেন, হীড বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. তিরানাতুজ জুহরা, ব্র্যাক-এর আঞ্চলিক সমন্বয়ক মুহাম্মদ আসাদুজ্জামান, নাটাব, সিলেট-এর সেক্রেটারী অমরেন্দ্র দেব রায় প্রদীপ, শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ হাসান প্রমুখ।
রং বেরংয়ের ব্যানার ও প্লেকার্ড এবং ব্যান্ড বাজিয়ে একটি র্যালী টি সিভিল সার্জন অফিস থেকে রিকাবীবাজার পয়েন্ট পদক্ষিণ করে আবার সিভিল সার্জন অফিসে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালী ও আলোচনা সভায় বাংলাদেশ সরকারের যক্ষা কর্মসূচীর অন্তর্ভূক্ত নাটাব, চ্যালেঞ্জ টিবি এমএসএইচ, সীমান্তিক, ব্র্যাক, হীড বাংলাদেশ, সায়াপ্স, আশার আলোসহ বিভিন্ন এনজিও-এর শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed