Main Menu

জঙ্গি আস্তানা ‘আতিয়া ভিলা’র দিকে তাকিয়ে মানুষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়িতে ‘আতিয়া ভিলা’ নামের জঙ্গি আস্তানার অবস্থা জানতে মানুষ তাকিয়ে আছে। আস্তানাটি পুলিশের ঘেরাও থেকে সোয়াত টিম আসা পর্যন্ত সকল কিছু দূর থেকে দেখছেন সাধারন মানুষ। এছাড়াও সেখানে মানুষদের সর্বশেষ পরিস্থিতি জানাতে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন।
আজ শুক্রবার ভোর রাতে শিববাড়ির উস্তার আলীর বাড়িতে পাচঁতলা ভবনের নিচ তলায় জঙ্গিদের অবস্থান জানতে পারে আইনশৃংখলা বাহিনী। পরে বাড়িটি পুলিশ ঘিরে রাখে। সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সোয়াত টিম আসার আগ পর্যন্ত জঙ্গিদের আত্মসর্মপন করার জন্য হ্যান্ড মাইকে বার বার ঘোষণা করছেন। সোয়াত টিম আসা মাত্রই আস্তানায় অভিয়ান শুরু হবে এমনটি জানিয়েছেন পুলিশ কমিশনার।

Share





Related News

Comments are Closed