ঠাকুরগাঁওয়ে দোকানীকে হত্যাকারী গ্রেফতার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজলোর ইয়াকুবপুর এলাকায় মাত্র ২০ টাকার জেরে এক দোকানীকে খুন করার ঘটনায় মূল আসামি ইসমাইল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর পৌর এলাকার ফকিরপাড়া ছোট মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর তালুকদার নাজমুল সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসমাইল দিনাজপুর শহরে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরের ফকিরপাড়া ছোট মসজিদের সামনে থেেক তাকে গ্রেফতার করা হয়। তাকে ঠাকুরগাঁও থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ র্মাচ রাত ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা ইয়াকুবপুর এলাকার মুদি দোকানী হোসনে আরা (৫০) একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেনের কাছে পূর্বের বাকি পাওনা ২০ টাকা চায়। এ নিয়ে ইসমাইলের সঙ্গে দোকানদারের তর্ক-বিতর্ক হয়। এক র্পযায়ে ইসমাইল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে হোসনে আরার মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন হোসনে আরাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০ মার্চ হোসনে আরার স্বামী বাদী হয়ে ইসমাইল হোসেনকে (২৫) আসামি করে ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed