Main Menu

মৌলভীবাজারে এক লাখ টাকার জাল নোটসহ আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড দরগা গেইট এলাকা থেকে মঙ্গলবার রাতে এক লক্ষ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক আব্দুল আজিজ (৪০) ওই এলাকার মৃত আছলম উল্লাহর ছেলে।

র‌্যাব-৯ এর সহকারি পরিচালক (মিডিয়া) জে এম ইমরান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। সে এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।

Share





Related News

Comments are Closed