সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার কেন্দ্রিয় বাস টার্মিনালে সিলেট জেলা মালিক শ্রমিক যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. তেরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিকের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা মালিক সমিতির সভাপতি জমির আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহা সচিব আবুল কালাম, সিলেট জেলা মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক কয়ছর আহমদ মাখন, সহ-সাধারণ সম্পাদক এমরান আহমদ জুনু, সহ- সাধারন সম্পাদক সেকু মিয়া, সহ-সভাপতি নাজিম লস্কর, সহ-সভাপতি হেলাল আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ্য শামছুল হক মানিক, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান, সদস্য রুবেল আহমদ শিবলু, সেলিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শফিকুর রহমান, সিলেট-ঢাকা দক্ষিণ মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি নজরুল ইসলাম, সিলেট জকিগঞ্জ মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সিলেট মৌলভীবাজার মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি বাবুল মিয়া, সিলেট তামাবিল মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি মানিক মিয়া, সিলেট-ঢাকা মিতালী মিনিবাস শ্রমিক উপকমিটির সম্পাদক সাজ উদ্দিন, সিলেট-ঢাকা বাস শ্রমিক উপকমিটির সভাপতি রুনু মিয়া, সিলেট জগন্নাথপুর মিনিবাস শ্রমিক উপকমিটির সভাপতি ফজর আলী, গোয়ালাবাজার মাইক্রো শ্রমিক উপকমিটির সভাপতি কাপ্তান মিয়া, জকিগঞ্জ বাস শ্রমিক উপকমিটির সাভাপতি আব্দুুল মুনিম, কদমতলী মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আকবর আলী, গোলাপগঞ্জ মাইক্রো শ্রমিক উপকমিটির সভাপতি শামীম আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ২৮ ফেব্রæয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শো-তে তথা কথিত শ্রমিকলীগ নেতা ইনসুর আলী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা ইনসুর আলী‘র দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে বলেন, সেলিম আহমদ ফলিক একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। দেশের সূর্য সন্তানদের নিয়ে যার কুটুক্তি করে তারা কোন সময় বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত থাকতে পারেন। মূলত তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। তারা দেশ ও জাতির শত্রæ। অবিলম্বে ইনসুর আলীকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবী জানান বক্তারা।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed