সরকারকে বিব্রত করতেই সাম্প্রতিক জঙ্গি তৎপরতা: হানিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। বর্তমানেও সরকারকে বিব্রকর অবস্থায় ফেলার জন্য দেশে জঙ্গি তৎপরতা চলছে। তবে বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অত্যন্ত কঠোর।
সোমবার দুপুরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আগামি ২২ মার্চ এখানে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত হবে। প্রস্তুতির অগ্রগতী দেখতে এসেছিলেন হানিফ।
সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের সমস্যা জানা ও তা সমাধান করে কেন্দ্রের আরও কাছাকাছি নিয়ে আসাই হচ্ছে সম্মেলনের মূল উদ্দেশ্য। সরকারের নানা উন্নয়ন তৎপরতাও আমরা তৃণমূলের কাছে তুলে ধরব। কেন্দ্র ও তৃণমূলের মধ্যে যদি কোন দুর্বলতা পাওয়া যায়, তা কাটিয়ে উঠতেও সাহায্য করবে এ সম্মেলণ।
পদ্মাসেতু দুর্নিতি প্রসঙ্গে তিনি বলেছেন আসলে পরিকল্পিতভাবে একটি মহল সরকারকে বিব্রত করতে এ অভিযোগ উত্তোলন করেছিল। আমরা আগেই বলেছি, যেখানে অর্থায়নই হয়নি সেখানে দুর্ণিতী হওয়ার কথা নয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নিতি মামলা প্রসঙ্গে তিনি বলেন, তিনি দুর্নিতি করেছেন। আইনের উর্ধ্বে কেউ নয়। তার বিরুদ্ধে আদালত যে শাস্তি ঘোষণা করবে তা অবশ্যই মানতে হবে। তিনি দুর্নিতি করেছেন বলেই মামলাটি নিয়ে টালবাহানায় কালক্ষেপন করছেন।
সাম্প্রতিক জঙ্গিবাদ প্রসঙ্গে হানিফ বলেছেন, বেগম জিয়ার আমলেই দেশে জঙ্গিবাদের উত্থান। ৭৫ পরবর্তী সরকারগুলোই জঙ্গিবাদীদের লালন পালন করেছে। বেগম জিয়াও করেছেন। মুফতি হান্নানের সঙ্গে তারেক জিয়ার বারবার বৈঠকের প্রমাণও আছে। এখনও সরাকারকে বিব্রত করার জন্য জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। তবে এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। আমরা কঠোরভাবেই দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে কাজ করছি।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সফিকুর রহমান চৌধুরীসহ সিলেটের অন্যান্য নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed