Main Menu

ঢাকাদক্ষিণ-মোগলাবাজার সড়ক সংস্কারের দাবীতে স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ঢাকাদক্ষিন-মোগলাবাজার সড়ক পরিবহন শ্রমিক ও যাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে সোমবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকাদক্ষিণ-মোগলাবাজার সড়ক (ডিএম রোড) জরুরী ভিত্তিতে সংস্কার ও মেরামত করার দাবীতে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উলে­খ করা হয়, সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্গত অতীব জনগুরুত্বপূর্ণ এই সড়ক। ডি,এম রোড অঞ্চলের জনসাধারণের জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র মাধ্যম হিসেবে পরিচিত এই সড়ক। দীর্ঘদিন থেকে কোন ধরনের সংস্কার ও মেরামত না করায় সড়কটিতে বিরাট বিরাট গর্ত এবং স্থানে স্থানে বিশাল ভাঙ্গন দেখা দিয়েছে। বর্তমানে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছ। স্মারকলিপিতে আরো উলে­খ করা হয় আসন্ন বর্ষার পূর্বে যদি জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কার করা না হয় তবে এলাকার যাত্রী সাধারণ আরো চরম দুর্ভোগ ও ভয়াল পরিস্থিতি শিকার হবে। সড়কটি পরিত্যক্ত অবস্থায় চলে যাবে।
প্রসঙ্গ উলে­খ্য যে, এই সড়ক দিয়ে প্রতি দিন ঢাকাদক্ষিণ ইউনিয়ন, ভাদেশ্বর ইউনিয়ন, লক্ষণাবন্দ ইউনিয়ন, লক্ষীপাশা ইউনিয়ন, দাউদপুর ইউনিয়ন ও মোগলাবাজার ইউনিয়ন সমূহের হাজার হাজার যাত্রী সাধারণ যাতায়াত করে থাকে।
স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন ডি,এম, রোড পরিবহন শ্রমিক ও যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক ডা: হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মো: খালেদুর রহমান, সদস্য সচিব কয়েছ আহমদ, যুগ্ম সদস্য সচিব এম. এহছানুল করিম মিশু, আবিদুল হক শাহান, মফিক আহমদ, লক্ষীপাশা কৃষি উন্নয়ন সমিতির সভাপতি মো: আব্দুর রব, সদস্য-হাফিজ মাওলানা আব্দুল আজিজ, আজমল আলী মাষ্টার, আক্তার হোসেন মাষ্টার, আরাফাত আহমদ, জামিল আহমদ, মো: এমাদ উদ্দিন, মো: মজির উদ্দিন, নিসচা সাধারণ সম্পাদক লায়েক আহমদ, মাওলানা আব্দুর রহমান, মো: জুবের আহমদ রাসেল প্রমুখ।

Share





Related News

Comments are Closed