এম সি কলেজে ছাত্রদলকে ধাওয়াকারী ৫ জনের জামিন নামঞ্জুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এমসি কলেজে দা, রড উঁচিয়ে ছাত্রদলকে ধাওয়াকারী ৬ অস্ত্রধারী ছাত্রলীগ নেতার মধ্যে ৫ জনের জামিন নামঞ্জুর হয়েছে।
রোববার আদালতে আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা জানালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো তাদের জামিন নামঞ্জুর করেন। আদালতের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জামিন নামঞ্জুরকৃতরা হচ্ছে- মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের বাসিন্দা সৌরভ আচার্য (২৬), সিলেটের শাহপরান থানা এলাকার সাদিপুরের তারেক আহমদ (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের নগদীপুরের মো. রবিউল হাসান (২২), দক্ষিণ সুরমার মোগলাবাজারের দাউদপুরের আলতাফ হোসেন মুরাদ (২৩) ও নগরীর মিরাপাড়ার সালমান অপু ওরফে শামছুল ইসলাম অপু (২৪)। এর মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার ফকিরেরগাঁওয়ের আপন (২৩) এখনো পলাতক রয়েছে। তারা সকলেই এমসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
গত ৩০ জানুয়ারি এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলকে ধাওয়া করে ছাত্রলীগ। পত্র-পত্রিকায় এ সংবাদ ফলাও করে প্রচারিত হলে সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো ফৌজধারী কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর) ১৮৮৯-এর ২৫ ধারার ক্ষমতাবলে ধাওয়াকারীদের চিহ্নিত করে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে মহানগর পুলিশকে নির্দেশ দেন। পাশাপাশি এ ঘটনায় কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর ৬ জনের মধ্যে ৫ জন রোববার আদালতে আত্মসমর্পন করে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed