গাইবান্ধায় নৈশকোচ খাদে, শিশুসহ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে একটি নৈশকোচ খাদে পড়ে শিশু ও নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া হাট সংলগ্ন ৪১ মাইল জুম্মার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি নৈশকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের নৈশকোচ সৈয়দপুর যাচ্ছিল। কোচটি গোবিন্দগঞ্জ উপজেলার (জুম্মারঘর) নামক এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৪ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন নারী-পুরুষ।
তিনি আরও জানান, হাইওয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed