গোলাপগঞ্জ থেকে স্কুল ছাত্র নিখোঁজ
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ (সিলেট) থেকে : সিলেটের গোলাপগঞ্জ থেকে ওমর সিদ্দিক চৌধুরী সাফি (১৬) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র এবং গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কবির আহমদ চৌধুরীর ছেলে।
বুধবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে ও স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে গেলে এরপর আর বাড়িতে ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজা-খুজি করেও তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনার পর তার পরিবার চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে।
নিখোঁজ ওমর সিদ্দিক চৌধুরী সাফির বাবা কবির আহমদ চৌধুরী জানান, অনেক খোঁজাখুঁজি করেও সাফিকে না পেয়ে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জি’ডি) করা হয়েছে। তিনি আরো জানান, আমাদের আশংকা তাকে কেউ অপহরণ করে থাকতে পারে।
এব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, এ ঘটনায় নিখোঁজ ছাত্রের বড় ভাই ওমর সানী চৌধুরী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং ৭৪৭) করেছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি ক্ষতিয়ে দেখছি।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed