শাবি প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে কর্মরত বার্তা সংস্থা ইউএনবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ^বিদ্যালয় প্রেসক্লাব।
একই সাথে সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শাবি প্রেসক্লাব সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ক্যাম্পাসে সাংবাদিকরা বিভিন্ন ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা সুষ্ঠু ও স্বাধীন মত প্রকাশে হুমকি। তাই এ ধরনের হীন কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান শাবি প্রেসক্লাব নেতবৃৃন্দ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed