সিলেটে ২৮ বছর পর দোকান উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লালদীঘিরপার হকার্স মার্কেট সংলগ্ন একটি রেস্টুরেন্ট ২৮ বছর পর ফিরে পেলেন প্রকৃত মালিক।
বুধবার দুপুর পৌনে ১২টায় নির্বাহী ম্যাজিষ্টেট বিজেন ব্যানার্জীর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স দখলদার আব্দুল কাহেরকে উচ্ছেদ করে মূল মালিক গোলাম রাব্বানী খানের পক্ষে আমমোক্তার মল্লিক চৌধুরীর কাছে (জনতা রেস্টুরেন্টের মালিক) ব্যবসায়ীদের উপস্থিতিতে হস্তান্তর করেছেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্টেট বিজেন ব্যানার্জীর সাথে ছিলেন এসআই ফারুক আহমদ, এসআই জামাল, এসআই অসিত, এসআই আজিজ।
দোকান মালিক গোলাম রাব্বানীর পক্ষে আমমোক্তার মল্লিক চৌধুরী জানান, ১৯৮৮ইং সাল থেকে বিবাদী পক্ষ আব্দুল কাহের দোকানটি অবৈধ ভাবে দখল করে রাখেন। দীর্ঘদিন মামলা পরিচালনা শেষে সহকারী জজ আদালত দোকানের প্রকৃত মালিককে দোকান সমজাইয়া দেওয়ার নির্দেশ মুলক রায় দেন।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃত্বে সশস্ত্র অস্ত্রধারী পুলিশ প্রহরায় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ১৫ মার্চ বুধবার দুপুর ১২টায় দোকানটি মূল মালিকের কাছে হস্থান্তর করা হয়।
Related News
জিডিএফ’র আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়নRead More
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More



Comments are Closed