Main Menu

কোম্পানীগঞ্জে মাদকসহ আটক ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকসহ ৩ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের পাড়ুয়া আলুঘাট গ্রামে অভিযান চালিয়ে কালা মিয়া (৩৬), নাজমা বেগম (৩২), ও মজিদা বেগমকে (৫৬) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮ বোতল মদ ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

Share





Related News

Comments are Closed