বিয়ানীবাজার পৌর নির্বাচন ২৫ এপ্রিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচনের তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ।
পৌরসভায় উন্নীত হওয়ার পর থেকে প্রায় ১৬ বছর ধরে নির্বাচনহীন বিয়ানীবাজার পৌরসভা। প্রথমবারের মতো নির্বাচন হবে জেনে এলাকায় রীতিমতো উৎফুল্ল স্থানীয় বাসিন্দারা।
নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার ফরহাদ আলমের ঘোষণার বরাত দিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার অফিস কার্য দিবসের শেষে তফসীলের খবর জানানো হলেও বুধবার সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানা গেছে।
পৌরসভা হওয়ার পর প্রশাসকের দায়িত্ব পান তফজ্জুল হোসেন। মামলার মাধ্যমে দীর্ঘদিন প্রশাসকের দায়িত্ব চালিয়ে যান তিনি। গত ২৩ জানুয়ারি উচ্চ আদালতে দায়ের করা বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক মো. তফজ্জুল হোসেনের দু’টি রিট পিটিশন নং-৯০৬/২০১৩ ও ৯৪৪২/২০১৪ খারিজ করে দেন হাইকোর্ট। এর আগে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত একটি বেঞ্চের রায়ে অবিলম্বে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়।
Related News
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৬৮ বোতল মদ, দুটি এয়ারগান,Read More



Comments are Closed