জৈন্তাপুরে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার শ্নশানঘাট হতে লাশটি উদ্ধার করা হয়। নিহত নিত্যানন্দ দাশ (৬০) উপজেলার উত্তর মহাইল গ্রামের মৃত হরুনা দাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৪ মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের সনাতন ধর্মালম্বীদের শ্বসান ঘাট এলাকার মরাপুড়ার টুক নামক স্থানে রাখাল ছেলেরা এক বৃদ্ধের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণীক ভাবে তারা বিষয়টি এলাকার মুরব্বীদের কাছে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে এবং ২টি বিষের বোতল এবং ১টি কাস্তে (ধান কাটার কাচি) জব্দ করে।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুদিন পূর্ব হতে নিকট আত্মীয়ের সাথে বিরুধ চলে আসছিল। মঙ্গলবার দুপুর ১টায় তিনি বাড়ী হতে বের হয়ে আর বাড়ীতে ফিরেননি। সন্ধ্যায় লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের পরিচয় সনাক্ত করে নিহতের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় আনা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
Related News
সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ফের দুর্ঘটনা ঘটেছে। এবার অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিতRead More
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহত দুই প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ওRead More



Comments are Closed