Main Menu

জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন সভা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জীবন বীমা কর্পোরেশনের জিন্দাবাজার অফিসে সিলেট অঞ্চলের এক উন্নয়ন সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
ডিএম জাকের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চলের প্রধান এজিএম বাবু দীপক কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার মো. সাইদুর রহমান।
শাখা ইনচার্জ এএনএমএম আবেদীন জায়গীরদার এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সজিব আলী। বক্তব্য রাখেন খায়রুল জাফর চৌধুরী, কামাল হোসেন, আব্দুল মতিন, মো. সনজিদ আলী, জান্নাত আরা, মো. নুরুল ইসলাম মিয়া, নাসির উদ্দিন আহমদ, সৈয়দ ফিদা হাসান চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সরকারি প্রতিষ্ঠান জেবিসির গ্রাহক সেবার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন। বক্তাগণ বিস্ময় প্রকাশ করে বলেন, জেবিসির নিজস্ব ভবন দেশের বিভিন্ন জেলা সদরে থাকলেও বিভাগীয় শহর সিলেটে কোন ভবন নেই। সিলেটে বহুতলা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য অর্থমন্ত্রী ও অর্থপ্রতিমন্ত্রীর সদয় দৃষ্টি ও নির্দেশনার অনুরোধ জানান।

Share





Related News

Comments are Closed