৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা জেএসডি সভাপতি রবের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০১৯ সালে অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের ৩০০ আসনেই দলীয় প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। শনিবার দুপুরে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে সংগঠনের বিভাগীয় কর্মীসভায় এ ঘোষনা দেন তিনি। এছাড়া সিলেটের আসনগুলোতে প্রার্থীতা করতে ইচ্ছুকদের নামের তালিকা আজকের মধ্যে তার হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেন।
তিনি বলেন, আগামাী সংসদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হলে আমরা তাতে অংশ নেব। এবং ৩০০ আসনেই দলের প্রার্খী দেওয়া হবে। এর প্রস্তুতি হিসেবে আজ সিলেটে কর্মীসভা করা হল। এছাড়া তিনি আগামী ৩১ মার্চ ঢাকায় জেএসডির জনসভা আয়োজন এবং তা সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
জেএসডির সিলেট জেলা আহ্বায়ক মনির উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য চৌধুরী শাহেদ কামাল টিটুর পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেএসডি সহসভাপতি মিসেস তানিয়া রব, দেওয়ান সুবক্ত রাজা চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন চৌধুরী সুইট, গনসংযোগ সম্পাদক শাহিদ সিরাজী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক সেলিমুজ্জামান চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, শ্রমিকজোটের আহ্বায়ক কাওছার আহমদ, শ্রমিকজোট সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল করিম চৌধুরী রাসেল, মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আহ্বায়ক মোশতাক আহমদ বাবু, চা শ্রমিক নেতা শ্যাম নারায়ণ গৌঢ় প্রমুখ।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed