শিশু সাঈদ হত্যাকান্ডের রায় দ্রত কার্যকর করার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র আবু সাঈদ হত্যাকান্ডের দুইবছর পূর্তি উপলক্ষে স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শনিবার বিদ্যালয়ে এক শোকসভার আয়োজ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, উচ্চ আদালতে আপিল নিস্পত্তির পর বিশেষ বেঞ্চ গঠন করে স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রæত কার্যকর করে দৃষ্ঠান্ত স্থাপন করতে হবে। রায় কার্যকর হলে শিশুর আত্মা যেমন শান্তি পাবে তেমনি পরিবারের সদস্যরা তৃপ্তি পাবেন।
হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজমুল ইসলাম এহিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সাহিদা বেগম শিরিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আবু সাঈদের মামা জয়নাল আবেদীন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এসএম শওকত আমীন তৌহিদ, সদস্য আমিনুর রহমান পাপ্পু, হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী রানী দেবী, সহকারী শিক্ষিকা শাহানারা বেগম প্রমুখ। অনন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা রোজিনা বেগম, বেগম জলি রানী দে, কুলসুমা বেগম, শামীম আহমদ, সাথী রানী দে, হেপী দেবী, স্কুল পরিচালনা কমিটির সদস্য হেনা বেগম, এলাকার বাসিন্দা মামুন উদ্দিন চৌধুরী। সভা শেষে সাঈদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহমীর মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আতিকুর রহমান।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed