রাষ্ট্রদূত মিজারুল কায়েস আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)।
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক নাজমুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গত ১১ ফেব্রুয়ারি থেকে মিজারুল কায়েস ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা এবং বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মাল্টি অরগ্যান ফেলিউরের কারণে তার মৃত্যু হয়েছে।
পেশাদার কূটনীতিক মিজারুল কায়েস কর্মজীবনে বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন মিজারুল কায়েস। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে সার্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া, অর্থনৈতিক বিষয়াবলি, আনক্লস ও বহিঃপ্রচার অনুবিভাগের দায়িত্বও পালন করেন। তিনি যুক্তরাজ্য, মালদ্বীপের হাইকমিশনার ও রাশিয়াতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual5 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed