Main Menu

কমলগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : দীর্ঘ এক যুগ পর অবশেষে কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার গভীর রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো: আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি স্বাক্ষরিত এক প্রেস কিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য রাহাত ইমতিয়াজ রিপুলকে সভাপতি ও মোঃ শাকের আলী সজীবকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. ফয়সল আহমেদ, হামিম মাহমুদ, মুহিবুল ইসলাম ছুন্নাহ, মো. রমজান আলী, মো. শাওন খান জসিম, মো. শাহাব উদ্দিন, বেলাল আহমদ তরফাদার, মতিউর রহমান শিমু, যুগ্ম সাধারণ সুমন আহমদ, মো. রাসেল আহমদ ও মো. মনসুর খাঁন এবং সাংগঠনিক সম্পাদক মো. রুবেল চৌধুরী, মো. মিতুল খাঁন, মো. আশরাফুজ্জামান সুজন ও জাকেরুল ইসলাম।
এদিকে মিনহাজ নাসিরকে সভাপতি ও রিংকু মল্লিককে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ পৌর ছাত্রলীগ এবং আব্দুল হাকিমকে সভাপতি ও হাসান মিয়াকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রোববার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উপস্থিতিতে কাউন্সিলে শুরুর পর সভাপতি-সম্পাদক পদ ভাগিয়ে নিতে পদ প্রত্যাশীরা জোর লবিংয়ের পর গভীর রাতে ঘোষণা করা হয়েছে কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি।

Share





Related News

Comments are Closed