Main Menu

শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও সরকারী কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শ্রীমঙ্গল উপজেলার নতুন কমিটিতে সভাপতি মসুদুর রহমান মসুদ এবং রাজু দেব রিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও পৌর শাখার সভাপতি মনজুর হোসেন সজীব ও সাধারণ সম্পাদক মোঃ আবেদ হোসেন এবং কলেজ শাখার সভাপতি সাইদুর রহমান সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস কে নির্বাচিত করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আশিফ চৌধুরী নাঈম, ইমতাদ হোসেন ইমু, মো: বখতিয়ার উদ্দিন, মো: সালেহ আহমদ ও শাওন দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাওছার আহমদ, মো: মোসাহিদ আহমেদ চৌধুরী, পঙ্কজ চন্দ্র শীল। সাংগঠনিক সম্পাদক মো: একরামুল হক ইসকাম, সালাতুল ইসরাক সালাত, মো: হায়দার সাখাওয়াত হাসান, ইমরান আহমদ সুফিয়ান এবং মহিলা সম্পাদিকা নিশাদ হাসান নিলা।
অপরদিকে শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি খায়রুল আলম কয়েছ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহারাজ আশিষ এবং শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আব্দুল মোত্তালিব পাপ্পু।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed