ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক : ধর্মঘটের কারণে রোগীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে ধর্মঘট প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
স্বাস্থ্যনমন্ত্রী শাস্তি মওকুফের আশ্বাস দেওয়ার পর গত পাঁচদিন ধরে চালিয়ে আসা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
সোমবার সকাল ১১টায় ঢাকার ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় এক বৈঠকশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সচিব পরীক্ষিত চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাসিম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে, রোগীদের ভোগান্তিতে ইন্টার্ন চিকিৎসকরা দুঃখ প্রকাশ করেছেন।
বৈঠকশেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হোসেন বলেন, রেগীদের কথা বিবেচনা করে, তাদের অপরাধ ক্ষমা করায় ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরেছেন, তাদের স্বাগত জানাই।
বৈঠকে বাংলাদেশে মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সনাল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ একং ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেলে কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের তিনজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed