শ্রীমঙ্গলে ১৬০ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর বাজার এলাকা থেকে বালু ভর্তি ট্রাক থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকসহ তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলো মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের মো: আব্দুল কাদেরের পুত্র মো: জসীম উদ্দিন, একই উপজেলার মৃত আলফু মিয়ার ছেলে মো: মিজান মিয়া, দুদু মিয়ার ছেলে মো: লালা মিয়া ও মনতলা গ্রামের বিশ্বনাথ দেব এর ছেলে পলাশ। এসময় মাদক বহনের দায়ে (ঢাকা মেট্রো-ট ১৬-৯৭৭২) ট্রাকটিও আটক করা হয়।
শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালু ভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে ৭টি প্লাস্টিকের বস্তায় লুকানো ১শত ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য প্রায় ১৬ লাখ টাকা। তিনি আরো জানান, সিলেট বিভাগে র্যাবের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
মৌলভীবাজারে ভুয়া দুই সেনা সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদেরRead More
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More



Comments are Closed