Main Menu

ঝিনাইদহের শিশু সিনহা সায়রি সাবা বাঁচতে চায়

Manual8 Ad Code

ঝিনাইদহ প্রতিনিধি: 30ঘর আলো করে যে চঞ্চল মেয়েটির দুষ্টমি আর খুনসুটি মা বাবার ভাল লাগার অবলম্বন ছিল সাড়ে তিন বছরের সেই সিনহা সায়রি সাবার স্থান এখন ভারতের এ্যাপোলো ক্যান্সার হাসপাতাল। মাত্র সাড়ে তিন বছরে সাবা মনি ক্যান্সারের মুখোমুখি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাবা জামমিম হোসেন ঝিনাইদহ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরী করেন। এক বছরে মেয়ের চিকিৎসায় ব্যয় করেছেন চার লাখ নব্বই হাজার টাকা।

Manual4 Ad Code

এই চিকিৎসা ব্যয় করতে তাকে ভিটেবাড়ি ছাড়া সব কিছুই বিক্রি করতে হয়েছে। ভারতের এ্যাপোলো ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডা: রেবোতি রাজ জানিয়েছেন দুই বছর চিকিৎসা চালিয়ে যেতে পারলে সিনহা সায়রি সাবার উন্নতি ঘটতে পারে। বছরে যদি পাঁচ লাখ টাকা চিকিৎসা ব্যয় লাগে তবে দুই বছরে সাবার চিকিৎসার জন্য দরকার দশ লাখ টাকা। এতো টাকা সাবার হতদরিদ্র বাবা জামমিম হোসেনর পক্ষে যোগাড় করাও সম্ভব নয়। তবে পৃথিবীতে অসম্ভব বলে মানুষের কাছে কিছুই নেই।

আমাদের সমাজে অনেক দানশীল ও দয়ালু মানুষ আছেন, যারা মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে কুন্ঠাবোধ করেন না। অসহায়ত্ব দেখে তাদের মন কেঁদে ওঠে। তারা আছেন বলেই সমাজের হতদরিদ্ররা বিভিন্ন সময় চিকিৎসা সহায়তা নিয়ে নতুন জীবন লাভ করে থাকেন। আশা করা যায় সাবার চিকিৎসায়ও ওই সমস্ত হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন।

Manual7 Ad Code

চিকিৎসা সহায়তা পাঠানোর ঠিকানা: মো জামমিম হোসেন, একাউন্ট নাম্বার-০৪৫৩২০১০০০০৫৫৭৪৩, ইউ সি বি ব্যাংক, ঝিনাইদহ শাখা।
বিকাশ নাম্বার- ০১৭৪৩০৩৩০৩০, ভারতে যোগাযোগ: ০০৯১৯৫৬৪৪১৪৭৬৪।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code