ঝিনাইদহে বাস-মাহেন্দ্রর সংঘর্ষে নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুরে সড়ক দূর্ঘটনায় দুই দিনমজুর নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষে তারা নিহত হয়। আহত হয়েছেন আরো ৪ জন। দুর্ঘটনায় মাহেন্দ্র চালকসহ আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)। তারা ফরিদপুরের বিভিন্ন এলাকায় দিন মজুরের কাজ করতো।
কানাইপুর হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. নিজামুল ইসলাম জানান, ফরিদপুর থেকে কামার খালীগামী একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিক বাহী মাহেন্দ্র কে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত এবং আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা,Read More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More



Comments are Closed