সিলেটে ছাত্রদল নেতা সাফেক মাহবুব কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা সৈয়দ সাফেক মাহবুব’কে বিস্ফোরন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্র“য়ারি) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব’কে কারাগারের প্রেরণের নিন্দা জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল।
এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগ) সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন উজ্জল বলেন বাকশাল আওয়ামী লীগ সরকার সমগ্র দেশকে কারাগারের পরিণত করেছে। বিএনপির শীর্ষ ও স্থানীয় নেতা কর্মীদের গ্রেফতার করে কারাগারে রেখে অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক এই ছাত্রদল নেতার উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবী জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed