কমলগঞ্জে দুটি দোকানে ৩০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি দোকানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত সোমবার (২৭ ফেব্রয়ারি) বেলা ১টায় নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে অভিযানে ভানুগাছ-মাধবপুর সড়কের ফাষ্ট টাইম ফুড নামক একটি দোকানে প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে দেখা যায় স্থানীয়ভাবে পাউরুটি, কেক, বিস্কুটসহ খাদ্য সামগ্রী তৈরী করে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, শ্রীমঙ্গলের বিভিন্ন কোম্পানীর লেভেল লাগিয়ে বিক্রি করা হয়। এ জন্য এ দোকানের নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চার ভাই বেকারী নামক অপর দোকানে অভিযান পরিচালনা করে নোংরা পরিবেশের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অভিযান পরিচালনা করে এ দুটি দোকানের জরিমানা করার সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed