সাংবাদিক ওয়েছ খছরুর মাতার ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এবং একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু’র মাতা এবং গাজী টেলিভিশনের সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমীর শাশুড়ি রেনু বিবি আর নেই।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওসমানীনগরের বেগমপুরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বাদ আসর গ্রামের শরৎ সুন্দরী স্কুল মাঠে জানাযার নামাজ শেষে পারিববারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমার জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত, বর্তমান সহ-সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, মাইটিভির সিলেট জেলা প্রতিনিধি টুনু তালুকদার, ক্যামেরা পার্সন শাহীন আহমদ, বৈশাখী টেলিভিশনের সিলেট জেলা প্রতিনিধি মো. মইনুল হাসান টিটু, আমাদের অর্থনীতির আবাসিক প্রধান আশরাফ চৌধুরী রাজু, ওসমানীনগর উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, ওসমানীনগর উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া, মানবজমিনের ওসমানীনগর প্রতিনিধি জয়নাল আবেদীনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিভিন্ন মহলের শোক:
সাংবাদিক ওয়েছ খছরুর মাতার মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক জ্ঞাপনকারীরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা জাসদ সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার আলোয়ার আলাউর, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগ নেতা ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজিব, আব্দুর রকিব তুহিন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed