Main Menu

মানুষ পুড়ানোর জন্য খালেদা জিয়াকে ছাড় দেয়া হবে না : তথ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের নামে আদালত নিয়ে কাউকে দর কষাকষি করতে দেয়া হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়ানোর জন্য খালেদা জিয়াকে এক চুলও ছাড় দেয়া হবে না। তিনি বলেন, আগুন সন্ত্রাস, জঙ্গি-সন্ত্রাসের উস্কানি, অন্তর্ঘাত-নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে খালেদা জিয়া নিজেই নিজেকে মামলায় জড়িয়েছেন। সরকার খালেদা জিয়াকে কোন জায়গায় ফাঁসায়নি। যত-বড় রাজনৈতিক নেতা-নেত্রীই হোন না কেন-কাউকে রাজনীতির নামে রেহাই দেয়া হবে না। তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গী-আগুন সন্ত্রাসীদের কোন ভাবেই হালাল করা যাবে না।
শনিবার সিলেট সার্কিট হাউসে জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ জেলা জাসদ সভাপতি আ ত ম ছালেহ’র সভাপতিত্বে ও সিলেট জেলা জাসদ’র সাধারণ সম্পাদক কে কিবরিয়া চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্ত্য রাখেন, নারী জোট নেত্রী আফরোজা হক রিনা, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, মৌলভীবাজার জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিলেট মহানগর জাসদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, জাসদ’র কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, হবিগঞ্জ বাহুবল উপজেলার সভাপতি আব্দুল কাইয়ুম, জাসদ’র কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয় সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাসদ’র সভাপিত আব্দুল আউয়াল প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জামায়াত-যুদ্ধাপরাধী ও জঙ্গীদের ইন্ধনদাতা। কাজেই বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের আগামী দুই বছর অত্যন্ত সতর্কতার সাথে চলার পরামর্শ দেন। তিনি ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফলের আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed