সিলেটে ওয়ারেন্টভুক্ত আসামী নাবিল রাজা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় সিলেট এয়ারপোর্ট থানার জালালাবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামীর নাম নাবে-ইন-রাজা চৌধুরী ওরফে নাবিল রাজা (২৯)। তিনি সুনামগঞ্জ সদর থানার হরিণাপটি গ্রামের মো. ফরহাদ রাজা চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।
জানা যায়, তিনি এলাকার ত্রাস হিসেবে পরিচিত এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে নাবিল জানায় গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed