দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ছাতক উপজেলার খতিরা লাকেশ্বর বাজার ও বুরাইয়া বাজারে ২৪ ফেব্রæয়ারি শুক্রবার বাদ জুম্মা গণসংযোগ, গণস্বাক্ষর, পথ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি হারিছ আলীর সভাপতিত্বে ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আখলাকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনম ওহিদ কনা মিয়া, অধ্যাপক খছরুজ্জামান, মিজানুর রহমান মিজান। লাকেশ্বর এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ছৈলা আফজালাবাদ ইউপি আওয়ামীলীগ সভাপতি ফিরোজ আলী, ছাতক উপজেলা বিএনপি নেতা শেখ আফতাব আলী, ইউপি সদস্য শেখ নোয়াব আলী, ছাতক উপজেলা যুবলীগ নেতা সামছুল হক, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান, মাওলানা মইন উদ্দিন, মেহেদী হাসান ফয়েজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি মাহবুবুল আলম মুহিত, প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদ, আব্দুর রশিদ হিমেল, সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহিন, সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমদ বাবুল, ফেরদৌস আহমদ, সহ সভাপতি সুলেমান হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক আবু শামিম, লিকসন মিয়া, মাওলানা সৈয়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পাকি, বাবুল আহমদ, ওসমান আলী ।
সভায় বক্তারা বলেন, ছাতক উপজেলার দক্ষিণাংশের দূরবর্তী ইউনিয়নগুলো সব সময় সুবিধা বঞ্চিত। তাই স্বাধীনতার পর থেকে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণ প্রান্তের ৭টি ইউনিয়ন নিয়ে একটি স্বতন্ত্র প্রশাসনিক থানা বা উপজেলা গঠনের দাবী জানিয়ে আসছে। সরকার বিভিন্ন সময় কিছু উদ্যোগ গ্রহণ করলেও অজানা কারণে এখন পর্যন্ত তা কার্যকর হচ্ছে না। এমতাবস্থায় এ বাস্তব সম্মত ও যৌক্তিকদাবী আদায়ের জন্যে নতুন করে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কোন বিকল্প নেই। দক্ষিণ অংশের ৭টি নিয়ে আলাদা প্রশাসনিক উপজেলা ঘোষণা সহ দক্ষিণের সুবিধাজনক স্থানে হেড কোয়ার্টার স্থাপন করতে লাখ লাখ জনগণের দাবী আদায়ে সবাইকে একত্রিত হওয়ার আহবান জানান।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed