Main Menu

মূর্তি না সরালে ঢাকা অচলের হুমকি

বৈশাখী নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ না হলে রাজধানী ঢাকাকে অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মূর্তি অপসারণের দাবিতে আয়োজিত বিক্ষোভ-মিছিল পূর্ব সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন। মূর্তি অপসারণ না হলে ২০১৩ সালের ৫ মে’র মতো কোটি কোটি জনতাকে নিয়ে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয়ার কথাও বলেন বক্তারা।

সমাবশে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন, ‘আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, মূর্তি স্থাপন করতে চায়, তারা গাদ্দারী করছে। মূর্তি, ন্যায় বিচারের প্রতীক নয়। এটা কোনো মুসলমান মেনে নেবে না। অবিলম্বে মূর্তি অপসারণ করুন, অন্যথায় আমাদের আমির যে কোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সে কর্মসূচি সফল করবো আমরা।’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূর্তি অপসারণের দাবি জানিয়ে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব বলেন, ‘আগের বার শাপলা চত্বরে লাখ লাখ মানুষ এসেছিল। এবার আহমদ শফীর আহ্বানে মূর্তি সরানোর দাবিতে কোটি মানুষ একত্রিত হবে। ঢাকাকে অচল করে দেয়া হবে।’

Share





Related News

Comments are Closed