গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার হরতাল
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে সিপিবি-বাসদ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আজ শুক্রবার এক বিবৃতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে একর্মসূচি দিয়েছেন।
নেতারা সরকারকে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে একই সাথে আগামী মঙ্গলবারের হরতালকে গণদাবির হরতাল হিসেবে সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।
নেতারা বলেন, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুলনীতির ফলে জ্বালানী খাতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তার দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবে না।
তারা দাবি করেন, সিপিবি-বাসদ এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে সরকারকে পিছু হটতে বাধ্য করবে।
এদিকে পার্টির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed