কমলগঞ্জে নদী থেকে শিশুর লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর বনগাঁও এলাকা থেকে মাছুম মিয়া (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুর লাশটি উদ্ধার করা হয়।
মৃত মাছুম মিয়া বনগাঁও গ্রামের মৃত আছদর মিয়ার ছেলে। সে বানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র।
আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দাল হোসেন জানান, গত সোমবার বিকাল তিনটার দিকে স্কুল থেকে এসে বাড়িতে কাপড় খুলে ধলাই নদীতে গোসল করতে নামে শিশু মাছুম। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে নদীতে জাল ফেলে জালে তার মৃতদেহ আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed