কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামি আব্দুল জলিলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল জলিল সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে রয়েছেন। আর জলিলসহ ১০ জন পলাতক ছিলেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে। আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় ১৭১ জন সাক্ষী রয়েছেন।
Related News
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More
হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গিরিরাজRead More



Comments are Closed