Main Menu

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি অটোরিকসা-পিকআপ ভ্যান সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়জুর রহমান ফজলু (৫০) বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের বাহারপুর গ্রামে।

Manual5 Ad Code

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে কুলাউড়া থেকে বড়লেখার দিকে আসা সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১২-৪২৪৭) জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় ব্রিজে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে এর ভেতরে থাকা ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু পাশের খাদে পড়ে যান।

স্থানীয়রা ফয়জুর রহমানকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code