বালাগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে শ্বশুর বাড়ীতে বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুল্লা (৩২) নামে এক যুবক। সে বালাগঞ্জ সদর ইউনিয়নের গহরমলী গ্রামের প্রবাসী বশির মিয়ার জামাতা এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাদাপুর গ্রামের মাহমদ মিয়ার ছেলে।
জানা গেছে, ২ ছেলে ও ১ মেয়ের জনক আব্দুল্লাহ কিছু দিন পূর্বে ২য় বিয়ে করেন। এনিয়ে প্রথম স্ত্রীর সাথে মনোমালিন্য দেখা দিলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে সপ্তাহ দুএক পূর্বে পিত্রালয়ে চলে আসেন।
গত শুক্রবার রাতে আব্দুল্লাহ তার শ্বশুরালয়ে গিয়ে স্ত্রীকে বাড়ীতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। স্ত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিমানে আব্দুল্লাহ বিষপান করেন। বিষপানের বিষয়টি টের পেয়ে শ্বশুর বাড়ীর লোকজন আব্দুল্লাহকে শুক্রবার রাতে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed