বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক-নিবন্ধন আজ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আজ রোববার থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে।
লাইসেন্সপ্রাপ্ত মোট ৯শ ৬৪টি হজ এজেন্সির মাধ্যমে চলতি বছরের এই প্রাক নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে।
তবে বেসরকারি ব্যবস্থাপনার নির্ধারিত কোটার প্রাক নিবন্ধনের ক্ষেত্রে গত বছর যে ৪০ সহস্রাধিক হজ গমনেচ্ছু প্রাক নিবন্ধন করেও হজে যেতে পারেননি তারা অগ্রাধিকার পাবেন।
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজের সরকারি ব্যবস্থাপনায় দুটি ও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ অনুমোদিত হয়।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় এবার তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা ও প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়বে।
এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় খরচ হবে এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা। তবে বেসরকারি ব্যবস্থাপনায় মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া, ব্যক্তিগত খরচ, খাওয়া, কুরবানিসহ আনুষঙ্গিক আরও কিছু খরচ যুক্ত হবে।
প্রথম দফায় ৮ ফেব্রুয়ারি থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্রাক নিবন্ধন শুরুর কথা জানিয়েছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ দিন পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি (রোববার) থেকে নিবন্ধন শুরুর সিদ্ধান্ত হয়।
Related News
কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সিলেটের নাজমুস সাকিবের বড় অর্জন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিনRead More
হজ প্যাকেজের খরচ কমেছে
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনাRead More



Comments are Closed