সিলেটে আ.লীগ নেতা শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পরিবহন শ্রমিকদের সাথে প্রশাসনের বৈঠক থেকে বেরিয়ে আসার পর শ্রমিকদের হামলার শিকার হয়েছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে নগরীর সোবহানীঘাটে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, নগরীর নাইওরপুলস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিকদের সাথে প্রশাসনের বৈঠক শেষে বের হয়ে সোবহানীঘাট পৌঁছামাত্র শফিকুর রহমানের গাড়িতে হামলা চালায় শ্রমিকরা। হামলায় ক্ষতিগ্রস্থ হয় শফিকুর রহমানকে বহনকারী গাড়িটি।
শফিকুর রহমান চৌধুরী বলেন, বৈঠক শেষে রাস্তা দিয়ে যাওয়ার সময় শ্রমিকরা আমার গাড়িতে হামলা চালায়। এ ঘটনার খবর পেয়ে বদর উদ্দিন আহমদ কামরান, আশফাক আহমেদ সহ আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।
উল্লেখ্য, তিন শ্রমিককে আটক ও পুলিশের সাথে সংঘর্ষের জেরে শনিবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। আটক ৩ শ্রমিককে মুক্তি না দেয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে বলে জানিয়েছিলেন সিলেট জেলা মাইক্রোবাস সমিতির সভাপতি শাহ রিপন আহমদ।
এর প্রেক্ষিতে শনিবার দুপুরে শ্রমিক নেতাদের সাথে প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শফিকুর রহমান চৌধুরীসহ সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
শফিকুর হমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম জানান, একটি দলীয় কর্মসূচীতে তারা ওসমানীনগর যাচ্ছিলেন। সিলেট থেকে বেরুবার সময় বিকাল ৩টার দিকে নগরীর উপশহর পয়েন্টের কাছে তাদের গাড়ি পৌছালে চারদিক থেকে অতর্কিতে গাড়ি লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
তাৎক্ষনিকভাবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। এতে গাড়ির বেশকিছু ক্ষতিসাধন হয়। তবে শফিকুর রহমান নিরাপদ রয়েছেন।
এদিকে, পরিবহন শ্রমিকদের এই হামলার ঘটনায় ক্ষুব্দ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন। তারা মিছিল নিয়ে উপশহরে মাইক্রোবাস সমিতির কার্যালয়ে ভাঙচুর চালান। তবে ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed