সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুই পরিবহন শ্রমিককে আটকের জেরে শুক্রবার রাতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় জেলা মাইক্রোবাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। প্রশাসনের সাথে মাইক্রবাস শ্রমিকদের বৈঠক থেকে সমাধানের আশ্বাস পেয়ে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।
বেলা ৩টায় সিলেট জেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি শাহ রিপন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে তারা প্রশাসনের সাথে বৈঠক করছিলেন। বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাস পাওয়ায় তারা ধর্মঘট স্থগিত করেছেন।
এর আগে দুপুর ১২টার দিকে এসএমপি কমিশনার কার্যালয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন পরিবহন নেতারা। বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে শর্ত সাপেক্ষে এ ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানান তিনি।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন জানান, পিকআপ ড্রাইভারের সাথে অপ্রীতিকর ঘটনার জেরে শুক্রবার রাতে পুলিশ মেন্দিবাগ মাইক্রোবাস অফিসে হামলা চালায়। এতে তাদের ৫ জন শ্রমিক গুরুতর আহত হন। শ্রমিকদের ওপর হামলা ও ওসির প্রত্যাহারের দাবিতে রাতেই ধর্মঘট আহ্বান করা হয়েছে। তবে শনিবার দুপুরে প্রশাসনের সাথে আলোচনার পর বিষয়টির সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চরম দুর্ভোগ পোহান সাধারণ যাত্রীরা।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed