Main Menu

দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লামা হাজরাই গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সালাম সরকার।
তিনি জানান, সকালে লামা হাজরাই গ্রামের একটি ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code